Musafir Title Track Lyrics In Bengali ( মুসাফির টাইটেল ট্র্যাক)

কারো আদেশ মানি না আমি চির স্বাধীন



 কারো আদেশ মানি না আমি চির স্বাধীন

আমি না মানি আইন, আমি না কারো অধীন
যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমিই সঠিক
কেবল আমিই সত্য, পুরা দুনিয়া বেঠিক।
প্রলয় আমি, আমি করি ধ্বংস
আমি শত্রু ঘায়েলে সদা হন্য,
আমি শৃংখল মানি না, মৃত্যু চিনি না
আমি জ্বলে ওঠা শিখা, নিভতে জানি না,
তোমার দাসত্ব, আমার রাজত্ব
ধুঁকে ফুকে মর, ওহে বিশ্বাসঘাতক,
আমারই আদালত, আমিই বিচারক
হত্যা করি পাপী না মানি স্বর্গ-মর্ত
আমি হত্যা করি পাপী না মানি স্বর্গ-মর্ত।
এই আগুন খেলায় রক্তযুদ্ধের নেশায়
ধুলোয় উড়িয়ে আগুন
মুসাফির মুসাফির।।
আমি মুসাফির
বিশ্বাস ভাঙে কাছেরই মানুষ
ভালোবাসা কই? উড়ছে ফানুশ,
যুদ্ধে আমি এই, নেশায় অনুভুম
ফাটে উচ্ছ্বাসে জগদিশ্বরী মাতম,
ঘৃণ্য আলেয়া, পিশাচালয়
যে ডরে সে-ই মরে এই আগুনের খেলায়,
তাই রক্তপিপাসু আমি, হিংস্র হায়েনা আমি
আমি কালজয়ী মহাবীর,
আমি ঘাতকের ভয়, হবে শোষিতের জয়
করি আজন্ম লড়াই, আমি মুসাফির
করি আজন্ম লড়াই, আমি মুসাফির।
এই আগুন খেলায় রক্তযুদ্ধের নেশায়
ধুলোয় উড়িয়ে আগুন
মুসাফির মুসাফির।।

Comments

Popular posts from this blog

Ek bindu valobasa dao (এক বিন্দু ভালোবাসা দাও)

Modhu maloti dake aye (মধু মালতী ডাকে আয়)