Posts

Showing posts from January, 2022

Amar vitore bahire ontore ontore (আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে)

Image
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরের নীল বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখ ভালো আছি, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখ দিও তোমার মালা খানি বাউল এর এই মন টা রে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি

Aj ei dintake moner khatay (আজ এই দিনটাকে)

Image
আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো হো হো হো হো হো হো হো হম হম হম হম হাওয়ার গল্প আর পাখীদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো হো হো হো হো হো হো হো হম হম হম হম এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি আজ শুধু ভালোবাসা বাসি শুধু গান আর হাসাহাসি রঙের বরষা ঐ নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো হো হো হো হো হো হো হো হম হম হম হম

Chithi dio protidin (চিঠি দিও প্রতিদিন)

Image
  চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও। নইলে থাকতে পারবো না।। চিঠিগুলো অনেক বড় হবে পড়তে পড়তে সকাল দুপুর আর রাত্রি চলে যাবে। কোথায় থাকো কেমন থাকো একে একে সবই লিখো সেই তো হবে মোর সান্তনা নইলে থাকতে পারবো না।। যে কটা দিন চোখের আড়াল রবো শয়নে স্বপনে জাগরণে শুধু তোমায় ভেবে যাবো। আমার আমি তোমার মাঝে চিরতরে হারিয়ে গেছি বন্ধু তুমি মোর সাধনা নইলে থাকতে পারবো না।।

Ailore noya daman (আইলোরে নয়া দামান)

Image
  হায়রে হায়রে হায় ও মুজা, খালি গান গাইতে থাখো সারা সিলেটর লাগি এখটা গান গাওনা খেনে বা আইলারে নয়া দামান আসমানের ও তেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নেরা দামান বও দামান বও আইলারে নয়া দামান আসমানের ও তেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নেরা দামান বও দামান বও দামান বও দামান বও (huh) সিলেটি সুন্দরি করলো মনতো আমার চুরি Walking like a boss lady Shaking all her চুড়িs, man Shaking all her চুড়িs Know that I'm gon' be the one To call you my wifey দামান লইয়া আইমু বন্ধু In a গরুর গাড়ি baby সিলেটি ফেরারি baby সিলেটি ফেরারি (huh) বও দামান কওরে কথা খাওরে বাটার পান যাইবার কথা কও যদি কাইট্টা রাখমু কান দামান বও দামান বও বও দামান কওরে কথা খাওরে বাটার পান যাইবার কথা কও যদি কাইট্টা রাখমু কান দামান বও দামান বও দামান বও দামান বও (ও সোনা মাই না বুয়াই, huh) আইলারে নয়া দামান আসমানের ও তেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নেরা দামান বও দামান বও আইলারে নয়া দামান আসমানের ও তেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নেরা দামান বও দামান বও দামান বও দামান বও আইলারে নয়া দামান আসমানেও তেরা বিছানা বিছাইয়া দেলাম শাই...

Modhu maloti dake aye (মধু মালতী ডাকে আয়)

Image
  মধু মালতী ডাকে আয় ফুল ও ফাগুনের এ খেলায় মধু মালতী ডাকে আয় ফুল ও ফাগুনের এ খেলায় যুথি কামিনী কতো কথা যুথি কামিনী কতো কথা গোপনে বলে মলোয়ায় মধু মালতী ডাকে আয় চাঁপা বনে অলি সনে আজ লুকোচুরি গো লুকোচুরি আলো ভরা কালো চোখে কি মাধুরি গো কি মাধুরি মনো চাহে যে ধরা দিতে মনো চাহে যে ধরা দিতে তবু সে লাজে সরে যায় মধুমালতী ডাকে আয় মালা হয়ে প্রাণে মম কে জড়ালো কে জড়ালো ফুল রেণু মধু বায়ে কে ঝরালো কে ঝরালো জানি জানি কে মোর হিয়া জানি জানি কে মোর হিয়া রাঙালো রাঙা কামনায় মধু মালতী ডাকে আয় ফুল ও ফাগুনের এ খেলায় মধু মালতী ডাকে আয়

Adho rate jodi ghum venge jay (আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়)

Image
  আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায় মনে পড়ে মোরে প্রিয় ও ও চাঁদ হয়ে রব আকাশের ও গায় বাতায়ন খুলে দিও আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায় মনে পড়ে মোরে প্রিয় ও ও চাঁদ হয়ে রব আকাশের ও গায় বাতায়ন খুলে দিও সেথা জোসনার আলোর ও খনিকা যেনো সে তোমার প্রেমের ও মনিকা সেথা জোসনার আলোর ও খনিকা যেনো সে তোমার প্রেমের ও মনিকা কলঙ্ক সাথে জড়ায়ে রয়েছে প্রেমের কলঙ্ক সাথে জড়ায়ে রয়েছে আঁখি ভরে নিড় ও প্রিয় ও ও চাঁদ হয়ে রব আকাশের ও গায় বাতায়ন খুলে দিও ভুলি নাই প্রিয়, ভুলি নাই খুলি নাই রাঙ্গা রাখি মুছি নাই প্রেমো চন্দন ও লেখা দিয়েছ যা ললাটে আঁকি ভুলি নাই প্রিয় ভুলি নাই চৈত্র দিনের অলস ও বেলায় যদি গান খানি মোর মনে পড়ে হায় চৈত্র দিনের অলস ও বেলায় যদি গান খানি ই ই মনে পড়ে হায় ঝরানো পাতায় মর মর গানে ঝরানো পাতায় মর মর গানে সেই সুরভিতি শুনিয়ো চাঁদ হয়ে রব আকাশের ও গায় বাতায়ন খুলে দিও আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়

Ei mon tomake dilam (এই মন তোমাকে দিলাম)

Image
এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম তুমি চোখের আড়াল হও কাছে কি'বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম বকুলের মালা শুকাবে রেখে দিবো তার সুরভী দিন গিয়ে রাতে লুকাবে মুছো নাকো আমারি ছবি আমি মিনতি করে গেলাম তুমি চোখের আড়াল হও কাছে কি'বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম ভালোবেসে আমি বারে বার তোমারি ওই মনে হারাবো এ জীবনে আমি যে তোমার মরনেও তোমারি রবো তুমি ভুলোনা আমার নাম তুমি চোখের আড়াল হও কাছে কি'বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম তুমি চোখের আড়াল হও কাছে কি'বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম