Posts

Musafir Title Track Lyrics In Bengali ( মুসাফির টাইটেল ট্র্যাক)

Image
  কারো আদেশ মানি না আমি চির স্বাধীন আমি না মানি আইন, আমি না কারো অধীন যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমিই সঠিক কেবল আমিই সত্য, পুরা দুনিয়া বেঠিক। প্রলয় আমি, আমি করি ধ্বংস আমি শত্রু ঘায়েলে সদা হন্য, আমি শৃংখল মানি না, মৃত্যু চিনি না আমি জ্বলে ওঠা শিখা, নিভতে জানি না, তোমার দাসত্ব, আমার রাজত্ব ধুঁকে ফুকে মর, ওহে বিশ্বাসঘাতক, আমারই আদালত, আমিই বিচারক হত্যা করি পাপী না মানি স্বর্গ-মর্ত আমি হত্যা করি পাপী না মানি স্বর্গ-মর্ত। এই আগুন খেলায় রক্তযুদ্ধের নেশায় ধুলোয় উড়িয়ে আগুন মুসাফির মুসাফির।। আমি মুসাফির বিশ্বাস ভাঙে কাছেরই মানুষ ভালোবাসা কই? উড়ছে ফানুশ, যুদ্ধে আমি এই, নেশায় অনুভুম ফাটে উচ্ছ্বাসে জগদিশ্বরী মাতম, ঘৃণ্য আলেয়া, পিশাচালয় যে ডরে সে-ই মরে এই আগুনের খেলায়, তাই রক্তপিপাসু আমি, হিংস্র হায়েনা আমি আমি কালজয়ী মহাবীর, আমি ঘাতকের ভয়, হবে শোষিতের জয় করি আজন্ম লড়াই, আমি মুসাফির করি আজন্ম লড়াই, আমি মুসাফির। এই আগুন খেলায় রক্তযুদ্ধের নেশায় ধুলোয় উড়িয়ে আগুন মুসাফির মুসাফির।।

Ek bindu valobasa dao (এক বিন্দু ভালোবাসা দাও)

Image
  এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেবো এক বিন্দু ভালবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেবো মনে প্রাণে আছো তুমি চিরদিনই আমি তোমার হবো এক বিন্দু ভালবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেবো মনে প্রাণে আছো তুমি চিরদিনই আমি তোমার হবো এক বিন্দু ভালবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেবো চেয়ে চেয়ে থাকি তোমায় শুধু দেখি কি আছে তোমার মাঝে বলো কি আছে তোমার মাঝে কাছে যদি ডাকো পাশে যদি রাখো কিছু আমি চাই না যে আর কিছু আমি চাই না যে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে তোমার প্রেমে আমি বেঁচে রবো এক বিন্দু ভালবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেবো যত বারই ভাবি ভাসে তোমার ছবি পারিনা মুছে দিতে আমি পারিনা মুছে দিতে কি যে হবে ক্ষতি করো যদি সাথী জীবনও চলার পথে তোমার জীবনও চলার পথে এক অন্তরে এক বন্দরে এক অন্তরে এক বন্দরে আপন করে আমি বেঁধে নেবো এক বিন্দু ভালবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেবো এক বিন্দু ভালবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেবো মনে প্রাণে আছো তুমি চিরদিনই আমি তোমার হবো এক বিন্দু ভালবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেবো

Amar vitore bahire ontore ontore (আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে)

Image
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরের নীল বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখ ভালো আছি, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখ দিও তোমার মালা খানি বাউল এর এই মন টা রে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি

Aj ei dintake moner khatay (আজ এই দিনটাকে)

Image
আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো হো হো হো হো হো হো হো হম হম হম হম হাওয়ার গল্প আর পাখীদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো হো হো হো হো হো হো হো হম হম হম হম এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি আজ শুধু ভালোবাসা বাসি শুধু গান আর হাসাহাসি রঙের বরষা ঐ নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো হো হো হো হো হো হো হো হম হম হম হম

Chithi dio protidin (চিঠি দিও প্রতিদিন)

Image
  চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও। নইলে থাকতে পারবো না।। চিঠিগুলো অনেক বড় হবে পড়তে পড়তে সকাল দুপুর আর রাত্রি চলে যাবে। কোথায় থাকো কেমন থাকো একে একে সবই লিখো সেই তো হবে মোর সান্তনা নইলে থাকতে পারবো না।। যে কটা দিন চোখের আড়াল রবো শয়নে স্বপনে জাগরণে শুধু তোমায় ভেবে যাবো। আমার আমি তোমার মাঝে চিরতরে হারিয়ে গেছি বন্ধু তুমি মোর সাধনা নইলে থাকতে পারবো না।।